মেলান্দহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

মেলান্দহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

জামালপুরের মেলান্দহে ট্রেনে কাটা পড়ে ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

আজ বুধবার (১১ মার্চ) বিকাল ৩টার দিকে উপজেলার চরবানীপাকুরিয়া ইউনিয়নের পলিশা গ্রামের ঝিনাই ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বিকালে ঢাকা হতে ছেড়ে আসা আসা দেওয়ানগঞ্জ গামী তিস্তা এক্সপ্রেস ট্রেন মেলান্দহের ঝিনাইব্রিজ এলাকায় পৌঁছালে অজ্ঞাত যুবক ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। ছিন্ন ভিন্ন অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার পরিচয় এখনো জানা যায়নি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160801