মেহেরপুরে ভুট্টাক্ষেতের আইল থেকে ২ বোমা উদ্ধার

মেহেরপুরে ভুট্টাক্ষেতের আইল থেকে ২ বোমা উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে একটি ভুট্টাক্ষেতের আইল থেকে পরিত্যক্ত ২টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে সাহারবাটি-হিজলবাড়িয়া সড়কের পাশে দানেসুর রহমানের ভুট্টাক্ষেতের আইল থেকে হাতবোমা ২টি উদ্ধার করা হয়। 

গাংনী থানার উপপরিদর্শক (এসআই) অঙ্কুশ জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে লাল কসটেপে মোড়ানো হাতবোমা ২টি উদ্ধার করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে সেগুলো পানি ভর্তি একটি বালতিতে রাখা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, উদ্ধার হওয়া বস্তু ২টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160761