বাংলাদেশের খেলা দেখতে মাঠে জাইমা রহমান
স্পোর্টস ডেস্ক : দীর্ঘ চার মাসের বিরতির পর ওয়ানডে খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচ দেখতে আজ মাঠে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান।
দেশের মাটিতে অনুষ্ঠেয় ম্যাচটি দেখতে মাঠেই হাজির হন জাইমা রহমান। আজ দুপুর নাগাদ তিনি গিয়ে উপস্থিত হন মিরপুরের ‘হোম অফ ক্রিকেট’ খ্যাত শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। তাকে বরণ করে নিতে সেখানে হাজির ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160757