বিরোধী দলের গঠনমূলক ভূমিকা ও সহযোগিতা প্রত্যাশা করি : চিফ হুইপ
ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলের গঠনমূলক ভূমিকা ও সহযোগিতা প্রত্যাশা করছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।আজ বুধবার (১১ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকার দলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে চিফ হুইপ সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। জনগণের কাঙ্ক্ষিত সংসদ হবে এবারের সংসদ। কার্যকর, দায়িত্বশীল, প্রাণবন্ত সংসদে পরিণত করাই সরকারের লক্ষ্য।
নুরুল ইসলাম মনি বলেন, সংসদ নেতাকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্ধারণের ক্ষমতা দিয়েছে সরকার দলীয় সংসদীয় কমিটি। চিফ হুইপ বলেন, খালি চেয়ার দিয়ে সংসদ অধিবেশন শুরু হবে। প্রধানমন্ত্রী একজন সভাপতির নাম প্রস্তাব করবেন। সংসদ সমর্থন করলে তার সভাপতিত্বে সভা শুরু হবে এবং স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160755