টাঙ্গাইলে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইলে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় বাসচাপায় মাসুদ মিয়া নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মাসুদ সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার রাজবদপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে।

যমুনা সেতু পূর্ব থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শরিফুল ইসলাম জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা রংতুলি পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল।

পথে ধলাটেঙ্গর এলাকায় বাসটি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাসুদের মৃত্যু হয়। বাসটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160674