সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন: নোয়াব

সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন: নোয়াব

এবার ঈদুল ফিতরে সংবাদপত্রে পাঁচদিন ছুটি ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতি (নোয়াব) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

সংগঠনটির সভাপতি এ কে আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুসারে, গণমাধ্যমে ১৯-২৩ মার্চ ঈদুল ফিতরের ছুটি পালন করা হবে।

সে হিসাবে ২০-২৪ মার্চ পর্যন্ত কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না।

 
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160633