ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়ল ইরান
আন্তর্জাতিক ডেস্ক : দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইরান। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১টার সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।
সংবাদমাধ্যমটি বলেছে, প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া নতুন মিসাইল শনাক্ত করা হয়েছে। এর প্রভাবে উত্তরাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইসরায়েলকে লক্ষ্য করে শত শত মিসাইল ছুড়েছে ইরান। তবে মিসাইলের পরিমাণ দিন যাওয়ার সঙ্গে সঙ্গে কমে এসেছে। সর্বশেষ হামলায় ইরান থেকে কতগুলো মিসাইল ছোড়া হয়েছে সেটি নিশ্চিত নয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160561