গাইবান্ধার সাদুল্লাপুরে একইসাথে যমজ বোনের সাফল্য

গাইবান্ধার সাদুল্লাপুরে একইসাথে যমজ বোনের সাফল্য

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে একসাথে সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি অর্জন করেছেন যমজ দুই বোন জুবাইরা আক্তার তয়া ও হুমাইরা আকতার তুবা। উপজেলার জামালপুর ইউনিয়নের তরফবাজিত গ্রামের কম্পিউটার ব্যবসায়ী মোরশেদ হাসান ও তহমিনা আকতার দম্পতির মেয়ে তারা।

তয়া ও তুবা জানান, একইসাথে জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি পাওয়ায় আমরা খুশি। আগামীতে যেন নিজেদের ও বাবা-মার স্বপ্ন পূরণ করতে পারি এজন্য সবার কাছে দোয়া প্রত্যাশী। বাবা-মা ও পরিবারের প্রত্যাশা, তয়া-তুবা শিক্ষার ধারাবাহিক সাফল্য ধরে রেখে উজ্জ্বল ভবিষ্যৎ গড়বে এবং সামাজে ইতিবাচক ভূমিকা রাখবে।

সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনশাদ আলী বলেন, দুই বোনের লেখাপড়ার প্রতি আগ্রহ ও নম্র আচরণ প্রশংসনীয়। তারা শুধু মেধাবী নয়, চরিত্র গঠনেও সচেতন। আগামীতেও তাদের কাছ থেকে ভালো ফলাফল আশা করছি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160525