গাইবান্ধায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় পিতা-মাতাকে কুপিয়ে জখম
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা আসাদুজ্জামান উচ্চ বালিকা বিদ্যালয়ের এক ছাত্রীকে (১৩) উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় সন্ত্রাসীরা দোকানপাট ভাঙচুর ও লুটপাট করেছে। অন্যদিকে ঐ ছাত্রীর বাবা-মা ও অত্মীয় স্বজনদের ওপর চড়াও হয়ে মারপিটের ঘটনা ঘটেছে।
সন্ত্রাসীরা ছাত্রীর পিতা রঞ্জুমিয়াকে চাইনিজ কুড়াল দিয়ে মাথায জখম করে। কিশোরীর মায়ের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপায় ও অন্য দুইজনকে মারধোর করে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। গাইবান্ধা পৌরসভার কাউয়া চত্বরে রোববার বিকেলে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ১৪ জনকে আসামি করে গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কিশোরীর পিতামাতাসহ গুরুতর ৪ জন গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160484