বুধবার সরকারি দলের সংসদীয় সভা
সংসদ নেতার সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা আগামী বুধবার (১১ মার্চ) বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।আজ সোমবার (৯ মার্চ) জাতীয় সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। আর সংসদ ভবনে অবস্থিত ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারদলীয় সভাকক্ষে এ বৈঠক বসবে বলেও জানানো হয়।
উক্ত সভায় সরকারদলীয় সকল সংসদ সদস্যদের (এমপি) উপস্থিত থাকার জন্য চিফ হুইপ নুরুল ইসলাম মনি অনুরোধ জানিয়েছেন। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান এ সভায় সভাপতিত্ব করবেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160418