উত্তরাঞ্চলের বিভিন্নস্থানে নারী দিবস পালন
করতোয়া ডেস্ক : ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে আজ রোববার (৮ মার্চ) বগুড়াসহ সারা দেশে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। সরকারি ও বেসরকারিভাবে নানা কর্মসুচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্য নিয়ে করতোয়া ডেস্ক রিপোর্ট।
সিপিবি : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারী সেল বগুড়ার আয়োজনে বিকেল সাড়ে ৪টায় নারী সেল বগুড়া জেলা কমিটির আহবায়ক ফারহানা আক্তার শাপলা’র সভাপতিত্বে ও নারী সেলে’র সদস্য রেসমা বেগমের সঞ্চালনায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি মো. আমিনুল ফরিদ, জেলা কমিটির সম্পাদক মন্ডলির সদস্য বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুন ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ঝিলাম, নারী নেত্রী সামিমা আক্তার, আম্বিয়া বেগম, বাসন্তি, তারা বিবি, লায়লি বেগম, যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইদুর রহমান পারভেজ, ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদ এর সাধারণ সম্পাদক জয় ভৌমিক।
টিএমএসএস : দিবসটি উপলক্ষে টিএমএসএস কার্যক্রম-২ মানবাধিকার ও জেন্ডার বিভাগ এবং টিএমএসএস এইচইএম (হেলথ, এডুকেশন এ্যান্ড মাইক্রো ফাইন্যান্স) গ্রান্ড সেক্টর স্মার্ট প্রকল্পের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম, উপদেষ্টা মিনতি আখতার বানু, টিএমএসএস উপ-নির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলি খান, পরিচালক মোঃ আব্দুস সালাম, পরিচালক মোঃ রেজাউল করিম, সিনিয়র সহকারী পরিচালক আবু তাহের মোঃ রফিকুল ইসলাম সহ টিএমএসএস কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথি, নারী উদ্যোক্তা প্রমুখ।
সভা পরিচালনা করেন মানবাধিকার কর্মী সাহানা আফরোজ খানম। আলোচনা সভা শেষে ফাউন্ডেশন অফিস ঢাকা-রংপুর মহাসড়কে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি : দিবসটি উপলক্ষে মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি পরিচালিত শহরের নাটাই পাড়ায় অবস্থিত মুনলাইট চিলড্রেনস হোমের শিশুদের নিয়ে আলোচনা সভা ছাড়াও গাবতলী উপজেলার সুবাদ বাজারে অবস্থিত মুনলাইট অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে আলোচনা সভা। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মুনলাইটের প্রোগ্রাম অফিসার জুয়েল আলম খন্দকার ,নাছিদ আহম্মেদ, তানিয়া, জেমি, রাবেয়া ও রহিম বাদসা।
বগুড়া জেলা মহিলা দল : দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয়ে বগুড়া জেলা মহিলা দলের উদ্যোগ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক এড. রহিমা খাতুন মেরি, সহসভাপতি ও শহর মহিলা দলের সভাপতি সাহিনুর বেগম সানু, সনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সায়লা ইসলাম মুক্তা, দপ্তর সম্পাদক এড. সোহেলী মাহমুদ সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাজেরা বেগম, সাধারণ সম্পাদক নিগার সুলতানা, সাংগঠনিক সম্পাদক আন্জুযারা বেগম, শহর মহিলা দলের সাধারণ সম্পাদক রন্জনা বেগম, সাংগঠনিক সম্পাদক চাঁদ সুলতানা শিরি, যুগ্ম সম্পাদক মনিরা খান, নিপা খাতুন, জেলা মহিলা দলের প্রচার সম্পাদক সুবর্না আকতার মুক্তি, নারী অধিকার বিষয়ক সম্পাদক কামরুন নাহার শিল্পী, শিরিন আলেয়া আইরিন রসনি, হাসি রোকেয়া আকলিমা সহ নেতৃবৃন্দ।
পার্লস মহিলা উন্নয়ন সংস্থা : দিবসটি উপলক্ষে জলেশ্বরীতলাস্থ পার্লস কার্যালয়ে আলোচনা সভা সংগঠনের সভাপতি তাসনিয়া আক্তার রিতুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কামরুন নাহার কেমি। নারীদের উপর সহিংসতা ও নির্যাতনের উপর প্রবন্ধ পাঠ করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইফতিহা রহমান সূরমী আক্তার।
সভায় উপস্থিত ছিলেন অনিকা জেরিন ঐশী, সুমনা আক্তার, সুবর্না আক্তার, ইশিতা খাতুন, তাসনিয়া মোস্তাফিজ, নাফিয়া ছিদ্দিকা, যুথি আকতার, কুমারী সঞ্চিতা রানী, মীম খাতুন, নাসরিন খাতুন, উম্মে সওদা, রোকেয়া আক্তার, সাবনান শ্রাবনী মায়া, আয়েশা খাতুন প্রমুখ।
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলায় আজ রোববার (৮ মার্চ) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে এদিন দুপুরে পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাহ্রুখ খানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার ভূমি তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা জাফরিন রহমান, মহিলা কলেজের উপাধাক্ষ্য মনোয়ারা বেগম নাজু, গোবিন্দপুর ইউনিয়ন চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এম বেলাল, সাংবাদিক অরবিন্দু কুমার, নারী উদ্যোক্তা আসমা উল হুসনা দিনা, জান্নাতুল ফেরদৌস সহ প্রমুখ। এছাড়াও এ দিবস উপলক্ষে ওয়েভ এর কো-অর্ডিনেটোর মনোয়ারা বেগম নাজুর নেতৃত্বে একটি র্যালি বের করা হয়।
কাহালু (বগুড়া) প্রতিনিধি : দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের যৌথ উদ্যোগে সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহি অফিসার কাশপিয়া তাসরিনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. ইনাম আহমেদ. উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জান্নাতুল ফেরদৌস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাঞ্জিমা আখতার, উপজেলা সমবায় অফিসার মাহবুবর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম মোর্শেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাশরুবা আলম, উপজেলা তথ্য অফিসের ময়িরম আকতার, উপজেলা মহিলাদলের সভানেত্রী মমতা আরজু কবিতা, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্প উপজেলা সমন্বয়কারী আফরুজা বেগম প্রমুখ।
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : দিবসটি উপলক্ষ্যে বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থার যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হায়। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষ ভদ্রাবতীতে সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকারের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আক্তার বানু’র সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস,এম সারোওয়ার জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো: ফজলুল করিম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলাম ও জাতীয় মহিলা সংস্থা নন্দীগ্রাম উপজেলা শাখার সংগঠক কোহিনূর বেগম প্রমুখ।
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : সোনাতলায় আজ রোববার (৮ মার্চ) উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা স্থানীয় অডিটোরিয়ামে মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) শাহনাজ পারভীন।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবিহা আক্তার সুরভী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরিফা নুসরাত, উপজেলা আনসার ভিডিপি অফিসার তাহেরা সিদ্দিকা, বীর মুক্তিযোদ্ধা শাহাজুল ইসলাম গাজী, হযরত আলী, নূরুল আজম, বিজলী খাতুন, শায়লা আক্তার মুক্তা, প্রেস ক্লাবের সভাপতি শাহিন মিয়া, উজ্জল হোসেন খোকন প্রমুখ।
ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদের ইছামতি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, বিএনপি নেতা আকতার আলম সেলিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, উপজেলা সহকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার গৌরব সাহা, উপজেলা আইসিটি কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা আনোয়ারা বেগম ও সফল নারী উদ্যোক্তা রিংকি আকতার।
গাবতলী (বগুড়া) প্রতিনিধি : উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের ইছামতি হলরুমে অনুষ্ঠিত দিবসটির উপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন। ইউএনও মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাজনীন আক্তার।
এছাড়াও বক্তব্য রাখেন এসিল্যান্ড আব্দুর রউফ, উপজেলা কৃষি কর্মকর্তা মহিদুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, একাডেমিক সুপারভাইজার রাশেদা খানম, একেএম সুমন, ফাহিম সুলতানা সীমা, ফাতেমা বেগম, সুরমা, জেরিন খাতুন, আরিফা ও মনোয়ারা বেগম, রুপা আরফিন প্রমুখ এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা মহিলা সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন।
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : দিবসটি উপলক্ষ্যে বিকেলে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় এবং শোভাযাত্রাটি উপজেলার পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা শিল্পকলা একাডেমির হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুমাইয়া ফেরদৌস।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনি, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাসেদ মিয়া, উপজেলা প্রকৌশলী তুহিন সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা নজরুল ইসলাম, বিআরডিবির কর্মকর্তা রাজ্জাকুল হায়দার প্রমুখ। আলোচনা সভায় প্রশিক্ষক দেলোয়ার হোসেন, রতনা চৌধুরী, মিম আক্তার এবং প্রশিক্ষনার্থী বর্ষা খাতুন বক্তব্য রাখেন।
সভা শেষে উপজেলার কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160393