নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড সংগ্রহ ভারতের

নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড সংগ্রহ ভারতের

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের শুরুতে ব্যাট করতে নেমে তিন ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২৫৫ রান করেছে ভারত। তাতেই হয়েছে রেকর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এটাই সর্বোচ্চ রানের রেকর্ড। আর এবারের বিশ্বকাপে এটি দ্বিতীয় সর্বোচ্চ। প্রথমটিও ভারতেরই।

আহমেদাবাদে টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। ব্যাট করতে নেমে প্রথম দুই ওভার দেখে-শুনেই খেলেন ভারতের দুই ওপেনার। এরপর কিউই বোলারদের ওপর চড়াও হতে থাকেন তারা। একের পর এক চার-ছক্কায় প্রথম ছয় ওভারে বিনা উইকেটে ৯২ রান পেয়ে যায় ভারত।

মাত্র ১৮ বলেই ফিফটি তুলে নেন অভিষেক শর্মা। এরপর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ২১ বলে ৫১ রান করে আউট হন তিনি।

দ্বিতীয় উইকেটে খেলতে নামেন ইশান কিষাণ। এবার তাকে নিয়েই ব্যাট হাতে ক্রিজে তাণ্ডব চালাতে থাকেন স্যামসন। ফিফটি পূরণের পর ছিলেন সেঞ্চুরি পথেই। কিন্তু আগের দুই ম্যাচের মতো এবারও শতকের দেখা পেলেন না তিনি। আউট হয়েছেন ৮৯ রানে। মাত্র ৪৬ বলে খেলা তার এই ইনিংসটি পাঁচটি চার ও আটটি ছয়ে সাজানো।

এদিকে ফিফটির দেখা পেয়েছেন ইশান কিষাণও। চারটি করে চার ও ছক্কায় মাত্র ২৫ বলে ৫৪ রান করে আউট হন তিনি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160371