ঠাকুরগাঁওয়ে স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

ঠাকুরগাঁওয়ে স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার ভূূল্লী থানায় স্বামী পরিত্যক্তা এক নারীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হলো- মো. নুরুল ইসলাম ক্ষয়কালি(৫৫)। আজ রোববার (৮ মার্চ) আদালতের মাধ্যমে অসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, সদর উপজেলার লাউথুতি (হাড়িপুকুর) এলাকার বাসিন্দা নুরুল ইসলাম ক্ষয়কালি দীর্ঘদিন একই এলাকার এক স্বামী পরিত্যক্তা নারীর বাড়িতে যাতায়াত করতো। অভিযোগ রয়েছে, প্রায় এক বছর ধরে সুযোগ পেলেই সে ওই নারীকে নানা প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দিতো এবং একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে।

সর্বশেষ গত ৪ মার্চ বেলা ১১টায় ভুক্তভোগী নারীর বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত ব্যক্তি ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ভুক্তভোগী চিৎকার করলে তার বড় ভাবি আননা খাতুন ঘটনাটি দেখে ফেলেন। পরে তাকে আটক করার চেষ্টা করলে অভিযুক্ত ব্যক্তি দৌঁড়ে পালিয়ে যায়।

ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি আপস-মীমাংসার চেষ্টা করেন। তবে অভিযুক্ত ব্যক্তি আপসের কথা বলে এলাকা থেকে আত্মগোপনে চলে গেলে ভুক্তভোগী আত্মীয়স্বজনের সাথে আলোচনা করে ভূল্লী থানায় মামলা দায়ের করেন। ভূল্লী থানার এস.আই আবু সাঈদ বলেন, অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160351