চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল শোভাযাত্রা
ঐতিহাসিক ৭ মার্চের দিনটি উপলক্ষে চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী।
গতকাল শনিবার (৭ মার্চ) ভোরে নগরের ২ নম্বর গেট এলাকার উড়ালসড়কের নিচে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, ৭ থেকে ৮টি মোটরসাইকেলে করে নেতা-কর্মীরা ‘আজকের এই দিনে, মুজিব তোমায় মনে পড়ে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।