নড়াইলে ট্রলির ধাক্কায় শিশু নিহত

নড়াইলে ট্রলির ধাক্কায় শিশু নিহত

নড়াইলে ট্রলির ধাক্কায় লিমন নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে।

আজ রবিবার (৮ মার্চ) সকাল ৯টার দিকে কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কালডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিমন ওই গ্রামের কৃষক ইকরামুল ফকিরের ছেলে।

নিহত লিমনের চাচাতো ভাই তামিম জানান, লিমন বাড়ির সামনের রাস্তায় হাটাহাটি করছিলো। সকাল ৯টার দিকে কালডাঙ্গা গ্রামের সড়ক দিয়ে একটি ট্রলি যাবার সময় শিশু লিমনকে ধাক্কা দেয় এতে তার মাথা, নাক, পা সহ শরীরের একাধিকস্থানে আঘাত লাগে। পরে তাকে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে সেখানার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে খবর পেয়ে নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল আলম হাসপাতালে যান। তিনি জানান, আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

 
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160286