জাতীয় নাগরিক পার্টির নারী সংগঠনের আত্মপ্রকাশ আজ

জাতীয় নাগরিক পার্টির নারী সংগঠনের আত্মপ্রকাশ আজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন জাতীয় নারী শক্তির আত্মপ্রকাশ হচ্ছে আজ (০৮ মার্চ)। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা করছে এই দলটি।

শনিবার (৭ মার্চ) এনসিপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম থাকবেন।

জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট ঘোষণার পর থেকে জাতীয় নাগরিক পার্টির নারীদের একটি অংশ নিষ্ক্রিয় রয়েছেন। দল ছেড়ে অন্য দলে যোগ দিয়েছেন ডা. তাসনূভা জাভিন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160256