ইসরায়েলের পর আমিরাতে মিসাইল ও ড্রোন ছুড়ল ইরান

ইসরায়েলের পর আমিরাতে মিসাইল ও ড্রোন ছুড়ল ইরান

আন্তর্জাতিক ডেস্কদখলদার ইসরায়েলের পর সংযুক্ত আরব আমিরাতে মিসাইল ও ড্রোন নিক্ষেপ করেছে ইরান। বাংলাদেশ সময় রোববার রাত সোয়া ১২টার আমিরাত মিসাইল হামলার তথ্য জানায়।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “এ মুহূর্তে ইরান থেকে আসা ড্রোন ও মিসাইল হুমকি প্রতিহত করার চেষ্টা করছে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।”

মিসাইল ভূপাতিতের চেষ্টার কারণে বিস্ফোরণের শব্দ শোনা যেতে পারে বলেও সতর্কতা দেয় দেশটি।

সূত্র: আলজাজিরা

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160250