ওয়ান্ডার কেক’র আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইফতার বিতরণ
দেশের জনপ্রিয় কেক ব্র্যান্ড ‘ওয়ান্ডার কেক’ এর উদ্যোগে ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন পরিচালিত পাঁচখোলা প্রাথমিক বিদ্যালয়ে অসহায় ও হতদরিদ্র শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার রাজধানীর সাতারকুলে অবস্থিত স্কুলটিতে প্রায় ২০০ শিশুর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতারের পাশাপাশি এসব শিশুদের মাঝে ওয়ান্ডার কেক এর পণ্য উপহার দেওয়া হয়।
এ বিষয়ে ওয়ান্ডার কেক এর হেড অব মার্কেটিং এএসএম বোরহান উদ্দিন চৌধুরি বলেন, “সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা সবসময় হতদরিদ্র ও এতিম শিশুদের পাশে থাকার চেষ্টা করি। পবিত্র রমজান মাসে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে এবং তাদের সাথে ভালোবাসা ও আনন্দ ভাগাভাগি করতেই এই বিশেষ ইফতার আয়োজন করা হয়েছে”।
ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন চাইন্ড ওয়েলফেয়ার বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আল নাইম বলেন, “আমরা সারাদেশে হতদরিদ্র ও এতিম শিশুদের জন্য ১৫ টি স্কুল পরিচালনা করছি। এসব শিক্ষার্থীদের পড়াশোনার খরচ, স্কুলের ইউনিফর্মসহ বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে তাদের ভবিষ্যৎ গঠনে কাজ করছি। আমরা আশা করছি, ওয়ান্ডার কেক ভবিষ্যতেও এসব অসহায় শিশুদের পাশে থাকবে।
অনুষ্ঠানে ওয়ান্ডার কেক এর এর ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার তামিম রুহুল, ইভেন্ট ম্যানেজার ওয়ালিদুর রহমান এবং ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার সাইফুদ্দিন মোহাম্মদ আসিফ উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160180