গাজীপুরে ঝুট ব্যবসা দখল নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণ

গাজীপুরে ঝুট ব্যবসা দখল নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণ

গাজীপুরে ঝুট ব্যবসা দখল নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় আধিপত্য বিস্তার করতে একাধিক গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। 

আজ শনিবার (৭ মার্চ) দুপুরে ২টার দিকে গাজীপুর মহানগরীর বাসন ভিটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বাসন এলাকার ম্যানল ফ্যাশন গার্মেন্টস থেকে ক্রয়কৃত ঝুট একটি ট্রাকে নিয়ে যাচ্ছিল ব্যবসায়ীরা। এ সময় ঝুটবোঝাই ট্রাক এবং ব্যবসায়ীর কাছ থেকে তিন লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, খান ট্রেডিংয়ের প্রোপ্রাইটর কৌশিক খানের সঙ্গে ম্যানল ফ্যাশন গার্মেন্টসের ঝুট ক্রয়-বিক্রয়ের একটি চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী শনিবার ঝুট কিনতে গেলে অতর্কিত হামলার শিকার হন তারা। এসময় কিছু দুর্বৃত্ত অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীদের অনেকের হাতে দেশীয় অস্ত্র রামদা ছিল। হামলাকারীরা কয়েক রাউন্ড গুলি ছুড়ে এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা একটি মোটরসাইকেলও পুড়িয়ে দিয়েছে।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160169