খুলনায় ৫টি পিস্তল ও গু‌লিসহ একজন আটক

খুলনায় ৫টি পিস্তল ও গু‌লিসহ একজন আটক

খুলনা মহনগরীর নিজ খামার এলাকা থেকে পাঁচটি পিস্তল ও ৯৬ রাউন্ড গু‌লিসহ সুরাইয়া না‌মে এক নারী‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ।

আজ শ‌নিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়।

লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তু‌হিনুজ্জামান বিষয়‌টি নি‌শ্চিত করেছেন।

ওসি জানান, সাতক্ষীরা থে‌কে এক‌টি মাদকের চালান সাতক্ষীরা থেকে খুলনা হয়ে ঢাকায় যাবে– এমন সংবাদের ভি‌ত্তিতে পু‌লিশ ও মাদক অধিদফতরের কর্মকর্তারা যৌথ অভিযান চালায়। এ সময় সাতক্ষীরা থে‌কে ঢাকাগামী ইমাদ প‌রিবহন বাস নিজ খামার এলাকায় পৌঁছালে গা‌ড়িতে তল্লাশি চালানো হয়। সুরাইয়া পারভিন শরীর ও ব্যাগ থেকে ৫‌টি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৯৬ রাউন্ড গু‌লি উদ্ধার করা হয়। পরে তাকে লবনচরা থানায় নেওয়া হয়।

এ ঘটনায় আটক সুরাইয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। তিনি সাতক্ষীরা সদর এলাকার বা‌সিন্দা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160125