দুর্নীতি রোধ করতে হলে নিজে দুর্নীতি করবেন না : হুইপ রফিকুল ইসলাম খান এমপি
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জে উল্লাপাড়ায় জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি দুর্নীতি প্রতিরোধে রমজানের ভূমিকা শীর্ষক আলোচন সভায় বলেছেন, সমাজ থেকে দুর্নীতি দূর করতে হলে চাকরি ব্যবসা বানিজ্যসহ সকল ক্ষেত্রে দলমত জাতি ধর্ম বর্ণ সকলকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে।
নিশ্চিত করতে হবে সততা ও স্বছতা। তিনি আরও বলেন, পবিত্র মাহে রমজান সিয়াম সাধনা থেকে শিক্ষাগ্রহণ করে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। নিজে দুর্নীতি করবেন না, অপরকেও দুর্নীতি করতে দিবেন না, এভাবে সততা ও স্বচ্ছতা পারিবারিক জীবন নিশ্চিত করা গেলে দুর্নীতিও দূর হবে। দেশ ও জাতির সাফল্যের জন্য দুর্নীতি অনেক বড় বাধা।
বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতি প্রতিরোধের বিষয়ে তার নেয়া পদক্ষেপ যেমন- তিনি সরকারি কাজে নিজ গাড়ি ব্যবহার করেন না, বিশাল বহরের নিরাপত্তা নেননি, ট্যাফিক ব্যবস্থা নেমে চলেন, তিনি এবং তার দল ও বিরোধী দলের সংসদ সদস্যগণ শুল্কমুক্ত গাড়ি ও প্লট নিচ্ছেন না। দুর্নীতি প্রতিরোধে এটি কয়েকটি কার্যকর ভূমিকা রাখবে।
গতকাল বৃহস্পতিবার সিরাজগঞ্জের উল্লাপাড়া শিল্পকলা একাডেমিক মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. জাহাঙ্গীর হোসেন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়ামসিনের সঞ্চালনায় দুর্নীতি প্রতিরোধে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে একতা বলেন।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমা, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আজাদ হোসেন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহ জাহান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাদের বিশ্বাস, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সমকাল সাংবাদিক কল্যাণ ভোমিক, দৈনিক করতোয়া‘র সাংবাদিক নজরুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও সদস্য মমতাজ হাসান রিটু এবং শিক্ষক সমিতির সম্পাদক শহিদুল ইসলাম বক্তব্য রাখেন।