জাতিসংঘে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন চাইলেন তারেক রহমান

জাতিসংঘে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন চাইলেন তারেক রহমান

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের প্রতি সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (৬ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ আহ্বান জানান।

বক্তব্য প্রদানকালে প্রধানমন্ত্রী সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা ও মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেন। তিনি স্পষ্ট করে বলেন, বর্তমান সরকার মানবাধিকার সুরক্ষা, মত প্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সমাজে সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে তিনি ঘোষণা করেন যে, সরকারের সব স্তরে দুর্নীতি মোকাবিলায় কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160073