বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে ২ জন আহত

বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে ২ জন আহত

কুষ্টিয়ার মিরপুরে বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই জন আহত হয়েছেন।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার পোড়াদহ জন পার্কে এ ঘটনা ঘটেছে।

আহতরা হলেন– গ্যাস বেলুন বিক্রেতা ইয়াকুব আলী (৪২) এবং ছাতিয়ান ইউনিয়নের ধলসা গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে সজল (১৮)।

স্থানীয় আহাম্মদপুর পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বেলুনে গ্যাস ভরার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় বেলুন বিক্রেতা ইয়াকুব এবং পাশের ফলের দোকানের কর্মচারী সজল আহত হন। তাদের মধ্যে বেলুন বিক্রেতাকে উদ্ধার করে স্থানীয় লোকজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ ছাড়াও আহত ফলের দোকানের কর্মচারীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

 
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160005