সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড পেলেন বগুড়ার রোভার ইনজামাম
বাংলাদেশ স্কাউটস এর দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড-২০২৫ পেলেন সরকারি শাহ্ সুলতান কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট মো: ইনজামাম উল আলম খান। বর্তমানে তিনি সরকারি আজিজুল হক কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের মাস্টার্স ২০২২-২০২৩ সেশনের শিক্ষার্থী।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ স্কাউটস সদর দপ্তর সমাজ উন্নয়ন বিভাগ কর্তৃক সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ফলাফল প্রকাশ করা হয়। সমগ্র বাংলাদেশ থেকে সমাজ সেবা ও সমাজ উন্নয়ন এ অবদান রাখা সেবা স্তরের রোভারদের লিখিত মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষায় সন্তোষজনক নম্বর পেয়ে এ অ্যাওয়াড অর্জন করেন।
তিনি জানান, সমাজ সেবা ও সমাজ উন্নয়নমুলক কার্যক্রম (টিকাদান কর্মী ব্যাজ,পুষ্টি স্যালাইন ব্যাজ, শিশু সুরক্ষা ব্যাজ) অর্জনের পাশাপাশি সমাজ সেবা ও সমাজ উন্নয়ন মুলক ৪ টি প্রকল্প (বৃক্ষরোপণ, নিরাপদ পানি ও বিশুদ্ধকরণ প্রকল্প, স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতা বৃদ্ধি, সমাজ সেবামূলক) কার্জক্রম করেন।
এসকল কাজের মাধ্যমে সমাজের জনগণকে সচেতন করেন। প্রসঙ্গত এর আগে তিনি জেলা, উপজেলা, জাতীয় পর্যায়ে বিভিন্ন পুরষ্কার এবং শ্রেষ্ঠ রোভার শিক্ষার্থী সম্মাননা পেয়েছেন। এছাড়াও জাতীয় দুর্যোগকালীন সময়ে সাড়াদানসহ বিভিন্ন কার্যক্রমে সেবাদানের স্বীকৃতি স্বরুপ 'ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159849