বগুড়ার নয়া পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ

বগুড়ার নয়া পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ

স্টাফ রিপোর্টার : বগুড়া জেলার নয়া পুলিশ সুপার হিসাবে মির্জা সায়েম মাহমুদকে বদলি করা হয়েছে। এর আগে তিনি খাগড়াছড়ির পুলিশ সুপার হিসাবে কর্মরত ছিলেন। সেইসাথে বগুড়ার পুলিশ সুপার মো.শাহাদাত হোসেনকে এপিবিএন এ বদলি করা হয়েছে। উল্লেখ্য, এনিয়ে পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আজ বুধবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। বদলি হওয়া কর্মকর্তারা হলেন-বগুড়ার পুলিশ সুপার মো. শাহাদাত হোসেনকে এপিবিএনে, খাগড়াছড়ির পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদকে বগুড়ার পুলিশ সুপার, ডিএমপি’র উপপুলিশ কমিশনার মো. মোস্তাক সরকারকে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মো.মিজানুর রহমানকে নোয়াখালীর পিটিসিতে, ডিএমপি’র উপপুলিশ কমিশনার মোহাম্মদ কামরুল হাসানকে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে এপিবিএনে বদলি করা হয়েছে, জামালপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেককে সিলেট জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

ডিএমপি’র উপপুলিশ কমিশনার মোছা. ফারহানা ইয়াসমিনকে জামালপুর জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বরিশালের পুলিশ সুপার ফারজানা ইসলামকে নৌ পুলিশে বদলি করা হয়েছে, এবং পুলিশ সদর দপ্তরের এ জেড এম মোস্তাফিজুর রহমানকে বরিশালের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159845