বগুড়ায় হাফেজ মাওলানা সাইফুল হত্যার প্রতিবাদে মানববন্ধন

বগুড়ায় হাফেজ মাওলানা সাইফুল হত্যার প্রতিবাদে মানববন্ধন

বগুড়ায় হাফেজ মাওলানা সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৩ মার্চ) শহরের সাতমাথায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, বগুড়া বিশিষ্ট আলেমে দ্বীন, ইমাম, খতিব ও উলামা মাশায়েখ পরিষদ, বগুড়া শহর শাখার অর্থ সম্পাদক হাফেজ মাওলানা সাইফুল ইসলামকে গত ১ মার্চ সন্ত্রাসীরা শহরের মাহবুব নগরে খুন করে। এই নৃশংস হত্যার প্রতিবাদে গতকাল শহরের সাতমাথায় উলামা মাশায়েখ পরিষদ, বগুড়া শহর শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উলামা মাশায়েখ পরিষদের সেক্রেটারী ড. আবু সালেহ মামুনের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন উলামা মাশায়েখ পরিষদ বগুড়া শহর শাখার সভাপতি মাওলানা আলমগীর হোসাইন, মাওলানা আব্দুল হালিম বেগ, সহ-সভাপতি মাওলানা হেদাইতুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী, মাওলানা এমদাদুল হক, মাওলানা আমানুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম, ড. আব্দুল বারী রশীদি, মাওলানা গোলাম আজম,মাওলানা গোলাম রব্বানী,মাওলানা মাকসুদ আল আযমী প্রমুখ।

নেতৃবৃন্দ সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি  নিশ্চিত করার দাবি জানান। নেতৃবৃন্দ বলেন, এখনো সন্ত্রাসীরা তার পরিবারকে হুমকি প্রদান করছে, নেতৃবৃন্দ প্রশাসনকে তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। নেতৃবৃন্দ তার হত্যাকান্ডে জড়িত সকল সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159686