মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের যুবক নিহত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের যুবক নিহত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাসিন্দা মো. বেলায়েত শেখ (৩৫) নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (৩ মার্চ) বাংলাদেশ সময় ভোর ৫টার দিকে মালয়েশিয়ায় তার মৃত্যু হয়।

নিহত বেলায়েত শেখ ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের বাসিন্দা মৃত ইউসুফ শেখের ছেলে। তিন ভাইয়ের মধ্যে বেলায়েত বড়। তিনি বিবাহিত ও দুই কন্যাসন্তানের বাবা।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলায়েত মালয়েশিয়ায় সড়কের ক্লিনার হিসেবে কাজ করতেন। সেখানে সড়কে দায়িত্বরত অবস্থায় একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন।

নিহতের ছোট ভাই ঝিলু শেখ জানান, প্রায় তিন বছর আগে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় পাড়ি জমান বেলায়েত। আজ সকাল ৯টার দিকে মালয়েশিয়ায় অবস্থানরত এক প্রবাসীর মাধ্যমে তারা দুর্ঘটনার খবর পান।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, ‘আমি স্থানীয় চৌকিদারের মাধ্যমে খবরটি জেনেছি। এ ব্যাপারে প্রশাসন সংশ্লিষ্ট দেশের দূতাবাসের সঙ্গে আলাপ করে মরদেহ দেশে আনার প্রক্রিয়া করবে।’

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159666