যশোরে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

যশোরে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

যশোরে সাত বছরের এক শিশুকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে ধর্ষণের অভিযোগ উঠেছে।

আজ মঙ্গলবার (৩ মার্চ) সকালে তাকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত হাফিজুল ইসলাম (৪০) তার দূর সম্পর্কের আত্মীয়। তাকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ।

অভিযুক্ত হাফিজুল ইসলাম সাতক্ষীরার বাসিন্দা এবং তিনি বর্তমানে যশোর মেডিক্যাল কলেজ সংলগ্ন একটি বাড়িতে ভাড়া থাকেন। এ ঘটনায় মামলা করেছে শিশুটির পরিবার।

ভুক্তভোগী শিশুর নানি জানান, তার নাতনি যশোর শহরের বাড়িতে থেকে স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়াশোনা করে। গত ২ মার্চ বিকালে হাফিজুল শিশুটিকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে তার ভাড়া বাড়িতে নিয়ে যায়। সেখাকে পাশবিক নির্যাতন চালায়। রাত ৯টার দিকে নাতনিকে বাড়ি দিয়ে গেলে নির্যাতনের কথা জানায়। মঙ্গলবার সকাল ৮টার দিকে অসুস্থ হলে নাতনিকে হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসায়েন শাফায়েত বলেন, ‌ধর্ষণের অভিযোগ নিয়ে আসা শিশুটিকে গাইনি ওয়ার্ডে ভর্তি রেখে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রতিবেদন এলে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, ঘটনাটি জানার পর অভিযান চালিয়ে অভিযুক্ত হাফিজুলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। বিকালে আদালতে পাঠালে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। ন্যায় বিচার নিশ্চিতে ভুক্তভোগী ও তার পরিবারকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।’

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159628