বগুড়ায় ভোক্তা অধিকার‘র অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার: বগুড়া সদরের ইছাদহ এলাকার মেসার্স ফাতেমা সেমাই কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। আজ সোমবার (২ মার্চ) ভোক্তা অধিদপ্তর, বগুড়ার সহকারী পরিচালক মো. মেহেদী হাসান অভিযান পরিচালনা করেন।
অভিযানে ওই সেমাই কারখানায় অত্যন্ত অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে সেমাই তৈরি ও সংরক্ষণ, কালিযুক্ত পেপারে সেমাই সংরক্ষণ, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ সম্বলিত কোন স্টিকার না লাগানোসহ বিভিন্ন দায়ে ওই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা আর্থিক জরিমানা আরোপ এবং আদায় করা হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159508