চার্জের টেনশন শেষ: ১০ মিনিটেই মিলবে ৬ ঘণ্টার ব্যাকআপ
বাজারে নতুন ইয়ারবাড এনেছে জনপ্রিয় ব্র্যান্ড নয়েজ। নয়েজ মাস্টার বাডস ২-তে রয়েছে ১০ মিমি পিইউ+পিইইকে ড্রাইভার এবং বোস-টিউনড অডিও, যা ৫১ ডিবি পর্যন্ত এএনসি সাপোর্টের সঙ্গে আসে। ইয়ারবাডগুলোতে ছয়-মাইক ইএনসি সিস্টেম যুক্ত থাকায় কলের সময় কণ্ঠ শোনা আরও স্পষ্ট হয়। এছাড়া এতে ট্রান্সপারেন্সি মোডও দেওয়া আছে।
এছাড়া ট্রু ওয়ারলেস স্টেরিও ইয়ারফোনগুলোতে ৩৬০-ডিগ্রি স্পেশিয়াল অডিও সাপোর্ট রয়েছে, যা বিল্ট-ইন ছয়-অক্ষ আইএমইউ সেন্সর দ্বারা পরিচালিত। এআই ভয়েস অ্যাসিস্ট্যান্টের সাহায্যে প্রাকৃতিক ভাষায় কমান্ড বোঝা, প্রশ্নের উত্তর দেওয়া এবং রিয়েল-টাইম কাজগুলো সম্পন্ন করা সম্ভব।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159495