বগুড়া টেলিভিশন ভিডিও জার্নালিস্ট এসোসিশেনের কমিটি গঠন
বগুড়া টেলিভিশন ভিডিও জার্নালিস্ট এসোসিশেনের কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার (১ মার্চ) দুপুরে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবনে সিনিয়র ভিডিও জার্নালিস্ট আজিজুল হাকিম রুমনের সভাপতিত্বে অলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাধরণ সম্পাদক কালাম আজাদ। আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে বগুড়া টেলিভিশন ভিডিও জার্নালিস্ট এসোসিয়েশনের দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়। কমিটিতে আজিজুল হাকিম রুমন (এটিএন বাংলা) সভাপতি ও এমদাদুল হক (এনটিভি) সাধারণ সম্পাদক নিবাচিত করা হয়।
কমিটির অনান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক (এটিএন নিউজ), সহ-সাধারণ সম্পাদক মীর হায়দার আলী (ইন্ডিপেনডেন্ট টিভি), কোষাধ্যক্ষ মতিউর রহমান মতি (বাংলাভিশন), দপ্তর সম্পাদক বাবু মিয়া (চ্যালেন ওয়ান), কার্যনির্বাহী সদস্য সাগর ইসলাম (এখন টিভি), মিথুন ইসলাম (ডিবিসি নিউজ), আব্দুল বারী মামুন (বৈশাখী টিভি), মোয়াজ্জেম হোসেন (চ্যালেন-২৪), হাফিজ আল আসাদ নয়ন (স্টার নিউজ), আব্দুর রাজ্জাক (নিউজ-২৪), আব্দুল মমিন (যমুনা টিভি), সাহাদুল ইসলাম (সময় টিভি) ও জাহিদুল ইসলাম জাহিদ (ইন্ডিপেনডেন্ট টিভি)।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159387