বগুড়ার ধুনটে ৮০ পিচ ইয়াবা জব্দ, বিস্ফোরক মামলার আসামিসহ গ্রেফতার ২

বগুড়ার ধুনটে ৮০ পিচ ইয়াবা জব্দ, বিস্ফোরক মামলার আসামিসহ গ্রেফতার ২

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে বিস্ফোরক আইনের একাধিক মামলার পলাতক আসামি কর্মূকান্ড নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কর্মী ইমা করিম (৪৮) ও তার সহযোগী শাকিলকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আজ রোববার (১ মার্চ) সকালে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর দুপুরের দিকে থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। আওয়ামী লীগ কর্মী ইমা করিম উপজেলার পারলক্ষীপুর গ্রামের আশরাফ আলীর ছেলে ও শাকিল চিকাশি গ্রামের সুরুতজামানের ছেলে।

আওয়ামী লীগ কর্মী ইমা করিমের বিরুদ্ধে ২০২৪ সালের ৫ আগস্টের পর বিএনপির দায়েরকৃত বিস্ফোরক আইনে বগুড়া, শেরপুর ও ধুনট থানায় একাধিক মামলা দায়ের হয়েছে। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ কর্মী ইমা করিম এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

দীর্ঘদিন ধরে সে বিভিন্ন এলাকার পথে প্রান্তরে ঘুরে ঘুরে কৌশলে মাদকসেবীদের কাছে মাদক দ্রব্য বিক্রি করে আসছে। অনেক সময় মোবাইল ফোনে যোগাযোগ করে সেবনকারীদের কাছে মাদক দ্রব্য পৌছে দেয়। তারই ধারাবাহিকতায় শনিবার রাতে ইমা করিম তার সহযোগী শাকিলকে সঙ্গে নিয়ে নিমগাছি ইউনিয়নের মাঝবাড়ি গ্রামের কাঁচা রাস্তায় দাড়িয়ে ইয়াবা বিক্রকালে পুলিশ তাদের গ্রেফতার করে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া এই অভিযান অব্যাহত রাখা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159373