জামাল হোসেনের গল্পে বাসার- সাফা’র ‘মৎস্য কন্যা’
অভি মঈনুদ্দীন ঃ মোঃ জামাল হোসেনের গল্প ভাবনায় ও সেরনিয়াবাত শাওনের চিত্রনাট্য, পরিচালনায় পাঁচদিনের শুটিং-এ নির্মিত হয়েছে আগামী ঈদের বিশেষ নাটক ‘মৎস্য কন্যা’।
নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। নাটকে তার চরিত্রের নাম ইরা। প্রজন্মের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার অভিনয় করেছেন রাফি চরিত্রে। রাফির বিপরীতেই ইরা চরিত্রে অভিনয় করেছেন সাফা কবির। এরইমধ্যে কক্সবাজারে চারদিন ও ঢাকায় একদিন এই নাটকের শুটিং সম্পন্ন হয়েছে।
নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা সেরনিয়াবাত শাওন বলেন,‘ এটা মূলত রাফির একজন মৎস্য কন্যাকে খোঁজার গল্প। রাফি মনে মনে একজন মৎস্য কন্যাকে খুঁজে বেড়ায়। পানির নীচে যখন রাফি ছবি তোলে তখন সেখানেও তাকে খুঁজে রাফি। একবার এক প্রজেক্টের কাজে রাফি কক্সবাজারে যায়। সেখানে গিয়ে ইরার মাঝে সে তার মৎস্য কন্যাকে খুঁজে পায়। সত্যিকার অর্থেই মৎস্য কন্যাকে খুঁজে পেতে পেতে গল্পটা শেষ হয়।’
নাটকটি আগামী ঈদে ‘রঙ্গন এন্টারটেইমন্যান্ট’ ইউটিউব চ্যানেলে প্রচার হবে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গ খায়রুল বাসার বলেন,‘ সাফার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা ভীষণ ভালো। ভীষণ ডেডিকেটেড একজন অভিনেত্রী। যে চরিত্রেই অর্ভিনয় করে তা যেন পারফেক্ট সেজন্য সাফা অনেক শ্রম দিয়ে থাকে। ব্যক্তিগতভাবে সাফা খুবই হাসি খুশি একজন ঠাণ্ডা প্রকৃতির মানুষ। আমাদের বন্ধুত্ব কিংভা যোগাযোগটাও খুউব ভালো। সবদিক বিবেচনা করলে সাফার সঙ্গে কাজ করা আমার জন্য স্বস্তিকর এবং ভালোলাগার।’
সাফা কবির বলেন,‘ ছোটবেলা থেকেই কিন্তু আমার খুউব প্রিয় এরিয়েল মারমেইড। আমার অনেক এরিয়েল মারমেইড সংগ্রহেও ছিলো। ছোটবেলায় ভাবতাম সত্যিই কী মারমেইড আছে? বড় হয়েও আমার মাঝে ভাবনা কাজ করে মারমেইড বা মৎস্য কন্যা কী সত্যিই বিদ্যমান কী না। যখন আমার কাছে এই নাটকের গল্প নিয়ে আসেন পরিচালক তখন আমার খুউব ভালোলেগে যায়। কারণ শাওন ভাইয়ের নির্দেশনায় এর আগেও আমি বেশকিছু নাটকে অভিনয় করেছি। যে কারণে তার কাজের প্রতি আমার আস্থা আছে। যে কারণে তিনি বলার সাথে সাথেই আমি রাজি হযে যাই। গল্পটা মূলত জামাল ভাইয়ের। রূপান্তর করেছেন শাওন ভাই। আর খায়রুল বাসার আমার খুবুই পছন্দের একজন কোআর্টিস্ট। বাসার এতো শান্ত যে তারসঙ্গে কাজ করতে আমি ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার কাছে মনে হয় আমার সঙ্গে বাসারের বেশ মিল আছে, বিশেষত আমি যেমন চুপচাপ, আরাম প্রিয় এবং কাজের প্রতি ডেডিকেটেড বাসারও ঠিক তেমনি। আমি খুব আশাবাদী আমাদের নতুন নাটকটি নিয়ে।’
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159329