ইরানের স্কুলে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৫১
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের দক্ষিণাঞ্চলের একটি স্কুলে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৬০ জন।
গভর্নর মোহাম্মদ রাদমেহর উদ্ধৃত করে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ইসরায়েল আজ সকালে স্কুলটিতে ‘সরাসরি আক্রমণ’ করে।
তিনি আরও বলেন, হামলার সময় ১৭০ জন ছাত্রী স্কুলে ছিল। তাই, উদ্ধার অভিযান এখনও চলমান থাকায় মৃতের সংখ্যা আবারও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ এর আগে জানিয়েছিল, মিনাব শহরের ওই বিদ্যালয় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইরানের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এ সময় দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় অন্তত একজন নিহত হয়েছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159252