মাত্র ১০ দিনে সরকার একাধিক ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে : রেজাউল করিম বাদশা

মাত্র ১০ দিনে সরকার একাধিক ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে : রেজাউল করিম বাদশা

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বগুড়ায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে দুই হাজার মানুষের মাঝে উপহার স্বরুপ ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে শহরের চাষি বাজার পার্কে জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাসের উদ্যোগে প্রতিবছরের মতো এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে সাধারণ মানুষের হাতে এই ঈদ উপহার তুলে দেন বগুড়া জেলা বিএনপি’র সভাপতি ও বগুড়া সদর আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা। এসময় তিনি বলেন, প্রতিবছর বগুড়া পৌরসভার ৬নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর পরিমল চন্দ্র দাসের সার্বিক ব্যবস্থাপনায় এই এলাকায় কয়েক ধাপে তাদের অভিভাবক তারেক রহমান প্রদত্ত ঈদ উপহার বিতরণ করা হয়।

এবছর শুরুতেই সকলের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে দুই হাজার পরিবারে আমাদের মা-বোনদের জন্য শাড়ি ও ভালো মানের থ্রিপিস উপহারস্বরূপ প্রদান করা হচ্ছে। বাদশা বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের বয়স মাত্র ১০ দিন। এরই মাঝে দেশের মানুষের স্বার্থে একাধিক ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্বাচনের আগে বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছে তা অবশ্যই ধীরে ধীরে বাস্তবায়িত হবে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ধীরে ধীরে মানবিক, সাম্য ও ইতিবাচক সম্ভাবনাময় এক নতুন বাংলাদেশ গড়ে উঠবে।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন-বগুড়া জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাঈন, পরিমল প্রসাদ রাজ, সনাতন দাস, শাহজাহান আলী সাজা, কালাম শেখ, আল মাহমুদ তারেক বাতেন, আব্দুল মান্নান, হুমায়ুন কবির, মান্নান শেখ, আবু জাফর জেমস, আবু সাঈদ দুখু, নূর ইসলাম, আব্দুল হালিম পিয়াস, এমদাদুল হক এন্দা, কার্তিক সরকার কান্তি, সুজন, আব্দুস সালাম, মানিক, শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রবিউল ইসলাম দারুণ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159237