সংসদ হবে আলোচনার কেন্দ্রবিন্দু: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় স্বার্থ সবাই ঐক্যবদ্ধ থাকবো। তর্ক-বিতর্ক থাকবে, তবে জাতীয় সংসদ হবে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু।
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আবাহনী ক্লাব মাঠে এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবার ৬টি আসন জিতলেও হয়তো এনসিপি একদিন রাষ্ট্র ক্ষমতায় যাবে। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদের কোনো বিষয় সরকারের বাদ দেয়া উচিত হবে না।
সবশেষে তৃণমূলকে শক্তিশালী করার প্রত্যাশা জানিয়ে এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেন, স্থানীয় সরকার নির্বাচন দ্রুত সময়ে দিতে হবে।
অন্তর্বর্তী সরকার যেসব অধ্যাদেশ জারি করেছে, তা এ সংসদে আইন আকারে পাশ করার আহবানও জানান তিনি।