দিনাজপুরের চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর সাজা

দিনাজপুরের চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর সাজা

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে এক মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাসের সাজা প্রদান করা হয়েছে। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনাটি ঘটে।

থানা সূত্রে জানা যায়, আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় পুনট্রি ইউনিয়নের আমতলী বিশ্বনাথপুর এলাকায় এসআই (নি.) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে ইয়াবা সেবনরত অবস্থায় ইয়াবা, টাপেন্ডাউল ট্যাবলেট সেবনের সরঞ্জামসহ ওয়াজেদ আলীর ছেলে মোস্তফা জামানকে(৩২) আটক করে পুলিশ।

সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ ও থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৩ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, সাজাপ্রাপ্ত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159190