যমুনা ছাড়লেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

যমুনা ছাড়লেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন 'যমুনা' থেকে বের হয়েছেন।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে তিনি বাসভবনটি ত্যাগ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক প্রধান উপদেষ্টার গাড়িবহরে বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের একাধিক গাড়ি ছিল। তার গাড়িবহরটি যমুনা থেকে বের হয়ে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের অভিমুখে যাত্রা করে।

উল্লেখ্য, নবগঠিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি এ বাসভবনটি ছেড়েছেন।

রাজধানীর হেয়ার রোডের ৩০ নম্বরে অবস্থিত যমুনা প্রায় ৩.২৫ একর জায়গাজুড়ে বিস্তৃত। প্রধানমন্ত্রী তারেক রহমান এই বাসভবনে থাকতে আগ্রহ প্রকাশ করেছেন এবং এটি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হতে যাচ্ছে। বর্তমানে প্রধানমন্ত্রী গুলশানে তার ব্যক্তিগত বাড়িতে থাকছেন। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159183