বিপদ থেকে মুক্তি ও মুসলিম উম্মাহর বিজয়ের দোয়া

বিপদ থেকে মুক্তি ও মুসলিম উম্মাহর বিজয়ের দোয়া

পৃথিবীর সব প্রান্তে মুসলমানদের বিজয়, শান্তি ও কল্যাণের জন্য নবীজি (সা.), সাহাবায়ে কেরাম ও তাবেঈদের থেকে বর্ণিত এই দোয়াগুলো পড়ুন।

১. মুসলমানদের বিজয়, ঐক্য ও সার্বিক কল্যাণের জন্য দোয়া

হজরত ওমর (রা.) নামাজের কুনুতে মুসলমানদে বিজয়, ঐক্য ও সার্বিক কল্যাণের জন্য এই দোয়াটি পড়তেন:

اللَّهُمَّ اغْفِرْ لَنَا وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ، وَالْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ، وَأَلِّفْ بَيْنَ قُلُوبِهِمْ، وَأَصْلِحْ ذَاتَ بَيْنِهِمْ، وَانْصُرْهُمْ عَلَى عَدُوِّكَ وَعَدُوِّهِمْ

উচ্চারণ: আল্লাহুম্মাগফির লানা ওয়া লিল মু'মিনিনা ওয়াল মু'মিনাতি, ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, ওয়া আল্লিফ বাইনা কুলুবিহিম, ওয়া আসলিহ যাতা বাইনিহিম, ওয়ানসুরহুম আলা আদুউওয়িকা ওয়া আদুউউয়িহিম।

অর্থ: হে আল্লাহ! আমাদের এবং সকল মুমিন নর-নারী ও মুসলিম নর-নারীকে ক্ষমা করে দিন। তাদের অন্তরসমূহের মধ্যে মিল ও মহব্বত সৃষ্টি করে দিন। তাদের মধ্যকার বিবাদ মিটিয়ে দিন এবং আপনার শত্রু ও মুসলমানদের শত্রুদের বিরুদ্ধে মুসলমানদের সাহায্য করুন। (সুনানে বায়হাকি)

২. শত্রুর পরাজয় ও মুসলমানদের বিজয়ের জন্য দোয়া

রাসুলুল্লাহ (সা.) যুদ্ধের ময়দানে বা শত্রুর সম্মুখীন হলে এই দোয়াটি পড়তেন:

اللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ، وَمُجْرِيَ السَّحَابِ، وَهَازِمَ الْأَحْزَابِ، اهْزِمْهُمْ وَانْصُرْنَا عَلَيْهِمْ

উচ্চারণ: আল্লাহুম্মা মুনযিলাল কিতাবি, ওয়া মুজরিয়াস সাহাবি, ওয়া হাযিমাল আহযাবি, ইহযিমহুম ওয়ানসুরনা আলাইহিম।

অর্থ: হে আল্লাহ! কোরআন অবতীর্ণকারী, মেঘমালা পরিচালনাকারী এবং শত্রু বাহিনীকে পরাজিতকারী! আপনি তাদেরকে পরাজিত করুন এবং তাদের বিরুদ্ধে আমাদের বিজয়ী করুন। (সুনানে আবু দাউদ)

৩. মুসলমানদের বিজয় ও মর্যাদার জন্য দোয়া

বিখ্যাত তাবেঈ সুফিয়ান সওরি (রহ.) মুসলমানদের বিজয় ও মর্যাদা প্রার্থনা করে এ দোয়াটি পড়তেন:

اللَّهُمَّ أَبْرِمْ لِهَذِهِ الْأُمَّةِ أَمْرًا رَشَدًا، تُعِزُّ فِيهِ وَلِيَّكَ، وَتُذِلُّ فِيهِ عَدُوَّكَ، وَيُعْمَلُ فِيهِ بِطَاعَتِكَ، وَيُؤْمَرُ فِيهِ بِالْمَعْرُوفِ، وَيَنْهَى فِيهِ عَنِ الْمُنْكَرِ

উচ্চারণ: আল্লাহুম্মা আবরিম লিহাযিহিল উম্মাতি আমরান রাশাদা, তুইযযু ফীহি ওয়ালিয়্যাকা, ওয়া তুযিল্লু ফীহি আদুউওয়াকা, ওয়া ইয়ু’মালু ফীহি বিত্বাআতিকা, ওয়া ইয়ুমারু ফীহি বিল মা’রূফি ওয়া ইউনহা ফীহি আনিল মুনকার।

অর্থ: হে আল্লাহ! এই উম্মতের জন্য এমন সঠিক ও কল্যাণকর ফয়সালা করে দিন, যার মাধ্যমে আপনার প্রিয়জনরা সম্মানিত হবে এবং আপনার শত্রুরা লাঞ্ছিত হবে, আপনার নির্দেশ অনুযায়ী কাজ করা হবে এবং সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করা হবে। (হিলয়াতুল আউলিয়া)

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159176