চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে মুখোমুখি যারা

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে মুখোমুখি যারা

স্পোর্টস ডেস্ক : ইউরোপীয় ফুটবলের মহারণ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো পর্বের সূচি প্রকাশিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ড্র’তে ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। অন্যদিকে চেলসি খেলবে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) বিরুদ্ধে।

এদিকে, আরেক ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেড খেলবে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনার বিপক্ষে। প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনাল শেষ ষোলোয় মুখোমুখি হবে জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনের। ছয়বারের ইউরোপসেরা লিভারপুল খেলবে তুরস্কের গালাতাসারাইয়ের বিরুদ্ধে। আর টটেনহ্যাম হটস্পারের প্রতিপক্ষ স্পেনের অ্যাথলেতিকো মাদ্রিদ।

উল্লেখযোগ্যভাবে, টানা পঞ্চম মৌসুমে নকআউট পর্বে ড্রয়ে মুখোমুখি হয়েছে ম্যানচেস্টার সিটি ও ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। শেষ ষোলো পর্বের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ১০ ও ১১ মার্চ, আর দ্বিতীয় লেগ ১৭ ও ১৮ মার্চ। ড্র অনুযায়ী ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও চেলসি পড়েছে অপেক্ষাকৃত কঠিন ভাগে। সিটি যদি রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে, তবে তাদের প্রতিপক্ষ হবে বায়ার্ন মিউনিখ অথবা আতালান্তা অন্যদিকে, চেলসি ও লিভারপুল যথাক্রমে পিএসজি ও গালাতাসারাইকে হারাতে পারলে শেষ আটে একে অপরের মুখোমুখি হবে।

এদিকে, আর্সেনাল যদি লেভারকুজেনকে পরাস্ত করে, তবে কোয়ার্টার ফাইনালে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ বোদো বা গ্লিম্ট অথবা স্পোর্টিং সিপি। সেমিফাইনালে উঠতে পারলে আর্সেনালের সামনে পড়তে পারে নিউক্যাসল, বার্সেলোনা, অ্যাথলেতিকো মাদ্রিদ বা টটেনহ্যামের মতো শক্তিশালী প্রতিপক্ষ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159143