নিজের পিস্তলের গুলিতে পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ

নিজের পিস্তলের গুলিতে পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ

নাটোর পুলিশ লাইন্সে কর্মরত এক উপপরিদর্শক (এসআই) নিজের ব্যবহৃত পিস্তলের গুলিতে আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় পুলিশ লাইন্সের ভেতরে তার বাসভবনে এ ঘটনা ঘটে।

আহত এসআই দেওয়ান মামুন বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সূত্র জানায়, বিদেশি নাগরিকের নিরাপত্তা দায়িত্ব শেষে সন্ধ্যায় বাসায় ফেরেন দেওয়ান মামুন। বাসায় এসে তিনি তার ব্যবহৃত পিস্তল বিছানার ওপর রেখে ওয়াশরুমে যান। এ সময় তার শিশু পুত্র পিস্তলটি হাতে নিয়ে নাড়াচাড়া করলে হঠাৎ গুলি ছুটে যায়। এতে এসআই মামুনের বাঁ পায়ে গুলি লাগে।

সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নিয়ে যান। পরে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে স্থানান্তর করা হয়।

আব্দুল ওয়াহাব, পুলিশ সুপার, বলেন, ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159116