মানুষের কল্যাণে কাজ করতে পারাটাই বড় আনন্দ : এমপি আজহারুল ইসলাম
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, মানুষের কল্যাণে কাজ করতে পারাটাই সবেচেয়ে বড় আনন্দ। মানুষ মানুষের জন্য, সব মানুষ যদি সবার পাশে দাঁড়াতো তাহলে পুরো পৃথিবীটা পাল্টে যেত। সামাজিক সম্প্রীতি রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে যাব।
আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তারাগঞ্জ ও/এ কামিল মাদ্রাসা চত্বরে বিনামূল্যে গরিব,দুস্থ ও অসহায় রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, অনেক আগেই বদরগঞ্জে একটি চিকিৎসা ক্যাম্প চালু করেছি। আবার তারাগঞ্জবাসীর জন্য এই সেবা কার্যক্রম শুরু করতে পেরে আমি আনন্দিত।
এলাকার মানুষ যেন স্বাস্থ্যসেবার কারণে কষ্ট না পায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের আমির এস এম আলমগীর হোসেন, এমপির ব্যক্তিগত সহকারী রুহুল আমিন, প্রভাষক আমিনুল ইসলাম, কাজী সামছুল হুদা প্রমুখ।
এদিকে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে এটিএম আজহারুল ইসলাম দুপুরে হত্যাকাণ্ডের ঘটনায় নিহত মনজুরুল ইসলামের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলে গভীর সমবেদনা জানান। এসময় তিনি হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের সঙ্গে কথা বলবেন বলে জানান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159106