পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় অটোবাইক চালক নিহত
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় অটোবাইক চালক নিহত হয়েছে। আহত হয়েছে ৫ যাত্রী। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে মাধপুর-সাঁথিয়া সড়কের চকনন্দনপুর নামক স্থানে দুর্ঘটনা ঘটে। নিহত চালক উপজেলার নন্দনপুর ইউনিয়নের উত্তরশোলাবাড়ীয়া গ্রামের মৃত সিরাজ মন্ডলের ছেলে হেদায়েত মন্ডল (৪৮)।
জানা যায়, আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে মাধপুর-সাঁথিয়া সড়কের বোয়াইলমারী বাজার থেকে যাত্রী নিয়ে সাঁথিয়ায় যেতে উক্ত চকনন্দনপুর পৌঁছালে অটোবাইকের সামনের চাকা খুলে অটোবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এতে রাস্তা সংলগ্ন দেয়ালে ধাক্কা লেগে চালকের মাথা ফেটে যায়।
গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত পাঁচ যাত্রী সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্নস্থানে চিকিৎসাধীন রয়েছে। সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159099