বগুড়ায় ১৭ নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল

বগুড়ায় ১৭ নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল

বগুড়া শহরের ১৭ নম্বর ওয়ার্ডে পবিত্র রমজান উপলক্ষে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় আন-নববী মাদ্রাসা মাঠে ওয়ার্ড জামায়াতে ইসলামী আমির ও সাবেক ছাত্রনেতা আব্দুর রউফ পারভেজের সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রেটারি আবু আসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া শহর জামায়াতে ইসলামীর সেক্রেটারি আ স ম আব্দুল মালেক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর জামায়াতের শিক্ষা ও দাওয়াহ সম্পাদক হেদায়েতুল ইসলাম, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার বজলুর রহমান, বগুড়া শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আজগর আলী, জোন সদস্য ইঞ্জিনিয়ার বজলুর রহমান এবং ওলামা সম্পাদক মাওলানা জাহিদুর রহমান। বগুড়া শহর শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ-সেক্রেটারী এজাজ আহম্মেদ আসলাম, ১৭ নং ওয়ার্ড শিবিরের সভাপতি আবু হানিফ সহ ওয়ার্ড জামায়াতে ইসলামী এবং ইসলামি ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159098