এতিমদের মাঝে বগুড়া জেলা ছাত্রদলের ইফতার বিতরণ
বগুড়ায় ব্যতিক্রমী মানবিক উদ্যোগ গ্রহণ করেছে ছাত্রদল জেলা শাখা। ইফতার মাহফিল আয়োজনের পরিবর্তে সমাজের অবহেলিত এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে ছাত্রদলের পক্ষ থেকে। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সাবগ্রাম এলাকায় দারুল উলুম মাহমুদিয়া হাফেজিয়া মাদ্রাসায় ইফতার সামগ্রী বিতরণ করেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান।
এ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহাবুবুর মুন্না ও সহ-সভাপতি আরিফুল ইসলাম। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল মুরগির মাংস, খেজুর, চিনি, ছোলা, ডাল, তেল, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় ইফতার উপকরণ। এর ফলে সংশ্লিষ্ট এতিমখানার শিশুদের পুরো রমজান মাসের ইফতার ব্যবস্থায় সহায়তা মিলবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মশিউর রহমান, রুহুল আমিন, শরিফুল ইসলাম নিরব, যুগ্ম সাধারণ সম্পাদক আহনাফ রেদোয়ান, আশিকুর রহমান সম্রাট, এস এম জাকির হাসান, মোহর হাসান, নাহিদ হাসান, নাঈম হাসান, সহ সাধারণ সম্পাদক মুহিব হাসান, জিতু সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম স্বপ্ন, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাগর হাসান, শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন, সহ-সভাপতি শাহাদাৎ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত হোসেন, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল, যুগ্ম আহ্বায়ক রিয়াজ আহমেদ, নাফিস আল মারফি, মোস্তাকিম হাসান, জিহাদ আহমেদ, সাব্বির আহমেদ, নাফিউল সীন, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, যুগ্ম আহ্বায়ক জাকিরুল ইসলাম, আবু হাসান, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেদওয়ানুল ইসলাম আকিব, সদস্য সচিব আহসান হাবিব সাকিব, যুগ্ম আহ্বায়ক সবুজ মিয়া, রবিউল ইসলাম, ২০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক তুরাগ, ধুনট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম মেরাজুল ইসলাম (মিলন)সহ বগুড়া জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159097