দিনাজপুরের বিরলে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা

দিনাজপুরের বিরলে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা

বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর জেলা শহরের সব থেকে নিকটবর্তী উপজেলা বিরল। আর এই বিরল উপজেলার মাটি সকল প্রকার ফসল ও ফল উৎপাদনের জন্য ঊর্বর। ধান, ভুট্টা, গম, আলু, সরিষা, রবিসশ্যসহ প্রতিটি ফসলের আবাদ হয় এই উপজেলার বিভিন্ন এলাকায়। এছাড়া আম, লিচুসহ উৎপাদন হয়ে থাকে বিভিন্ন প্রকার ফল।

উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার জানান, আমরা এ উপজেলায় কৃষকদের সব ধরণের আবাদের ক্ষেত্রে সহযোগিতা ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আসছি। এবারেও আবহাওয়া অনুকূলে থাকলে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

দক্ষিণ রঘুনাথপুর গ্রামের ভুট্টাচাষি একারামুল হক জানান, এবারে আমি ৪বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছি। আবাদও ভালো হয়েছে। অন্যান্য আবাদের তুলনায় ভুট্টার আবাদ অনেক সাশ্রয়ী। সব কিছু ঠিক থাকলে এবারে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

কৃষি অফিস সূত্রে জানা যায়, এবারে এ উপজেলায় ৯ হাজার ৮০০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। অথচ মাত্র কয়েক বছর আগেও এ উপজেলায় আরও বেশি হত এই ভুট্টার আবাদ। তবে ভুট্টার আবাদ কমে আসার কয়েকটি কারণও রয়েছে।

প্রথম কারণ সীমান্তবর্তী এলাকায় ভুট্টার আবাদে কৃষকদের নিরুৎসাহি করা এবং অপরটি হলো ভুট্টার ব্যবসা করতে গিয়ে সময়মত টাকা না পেয়ে স্থানীয় ব্যবসায়ীদের লোকসানে পড়া।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159095