আলিয়া ভাটের চ্যালেঞ্জ

আলিয়া ভাটের চ্যালেঞ্জ

বিনোদন ডেস্ক : চলতি মাসেই শোনা গিয়েছিল যে, আলিয়া ভাট অভিনীত ছবি ‘আলফা’ নাকি হলে মুক্তি পাবে না। এই গুঞ্জন ছড়াতেই তাতে ফুঁসে উঠেছিলেন আলিয়াভক্তরা। আলিয়া ছাড়াও এই ছবিতে রয়েছেন শর্বরী ওয়াঘ। স্পাই ইউনিভার্সের এই ছবির মুক্তি নিয়ে যে গুঞ্জন চলছিল তা নাকি সত্যি নয়। শোনা যাচ্ছে, ওটিটি প্ল্যাটফরমে নয় বরং বড় পর্দাতেই মুক্তি পাবে আলিয়ার ‘আলফা’। যশরাজ ফিল্মসের ব্যানারে এই ছবির জন্য ২১৫ কোটি টাকার চুক্তিও ফিরিয়ে দেয়া হয়েছে। শিব রাওয়াল পরিচালিত এই ছবিতে মূল চরিত্রে থাকছেন দুই অভিনেত্রী। অনেকেই মনে করেছিলেন এমন এক স্পাই ইউনিভার্স ছবিতে মূল চরিত্রে দুই অভিনেত্রী থাকায় তা মুক্তি নিয়ে ভাবছেন নির্মাতারা। যদিও এর পুরোটাই ছিল গুঞ্জন। ২০২৪ সালেই আলিয়ার এই ছবির ঘোষণা হয়েছিল। আলিয়া ও শর্বরী ছাড়াও এই ছবিতে রয়েছেন ববি দেওল।

গত বছর আগস্ট মাসেই এই ছবি মুক্তির কথা ছিল। পরে সেই তারিখ পিছিয়ে যায়। এবার এই ছবির মুক্তি ঘিরে শুরু হয় নানা জল্পনা। আলিয়া বলেন, যশ রাজ ফিল্মসের ব্যানারে এটিই প্রথম নারীকেন্দ্রিক অ্যাকশন ঘরানার ছবি হতে চলেছে। এই রকম একটা বিষয় নিয়ে যে ছবি তাতে কেন্দ্রীয় চরিত্র নারী, সুতরাং এটা ভীষণই চ্যালেঞ্জিং একটা বিষয়। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ছবিটি সবার ভালো লাগবেই।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159007