নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত নায়িকা জনা
অভি মঈনুদ্দীন ঃ দীর্ঘদিন ধরেই চলচ্চিত্রে অভিনয়ের সাথে সম্পৃক্ত নেই একসময়ের জনপ্রিয় নায়িকা জনা। একসময় সিনেমাতে অভিনয় করার পাশাপাশি রাজধানীর উত্তরায় ‘আরিয়ানস ফ্যাশন’ নামে একটি ফ্যাশন হাউজ পরিচালনা করতেন। ২০০৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি এই ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রে নিয়মিত হবার কারণে এই ব্যবসায় আর ধারাবাহিকতা রাখতে পারেননি জনা। ২০১৮ সালে রাজধানীর গুলশান-২-এ তিনি ‘জাওয়াদ হাবিব’ নামে ছেলেদের ও মেয়েদের আলাদাভাবে একই বিল্ডিং-এর উপরে ও নীচে সেলুন চালু করেন। ছেলেদের সেলুনের নাম ‘জাওয়াদ হাবিব সেলুন’ ও মেয়েদের সেলুনের নাম ‘জাওয়াদ হাবিব বিউটি অ্যাণ্ড স্পা’।
রাজধানীর গুলশানের ৪৪ নম্বর রোডের ৬/বি ঠিকানায় তার এই ব্যভসা প্রতিষ্ঠান অবস্থিত। জনা ২০০৯ সালের ১৪ ফেব্রুয়ারি বিশিষ্ট ব্যবসায়ী জুবায়ের হুসেইনকে বিয়ে করেন। জনার তিন সন্তান আরিয়ান, আফসিন ও এইডেন।
নিজের ব্যবসা প্রতিষ্ঠান প্রসঙ্গে জনা বলেন,‘ এটা মূলত আমাদের পারিবারিক ব্যবসা। আমাদের পরিবারের পরিচালনায় দীর্ঘদিন ধরেই এই ব্যবসা পরিচালিত হয়ে আসছে। মূলত আমার স্বামী এবং আমার দেবর অন্যান্য ব্যবসা নিয়ে ভীষণ ব্যস্ত থাকে। আমিই মূলত সেলুন দুটি নিয়ে ব্যস্ত থাকি। বিশেষত মেয়েদের বিউটি অ্যাণ্ড স্পা’টা আমিই তদারকি করি। একটা কথা বলেতই হয় যে আমাদের সেলুনে আমেরকিা, দুবাই’সহ বিশ্বের অন্যান্য দেশ থেকে মানসম্পন্ন প্রোডাক্ট এনে ব্যভহার করা হয়। সৌন্দর্য্য বিষয়ক সবধরনের সার্ভিস দেয়া হয় আমাদের প্রতিষ্ঠানটিতে। বিগত নয় বছরে আমাদের প্রতিষ্ঠান বেশ সুনাম অর্জন করেছে। আমরা এই সুনাম ধরে রাখতে বদ্ধ পরিকর।’
২০০২ সালে চিত্রনায়িক শাকিল খানের বিপরীতে ‘হৃদয়ের বাঁশি’ সিনেমাতে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে তার অভিষেক হয়। এরপরেও জনাকে ‘ডাক্তার বাড়ি’,‘ বিয়ের লগন’, ‘বাজাও বিয়ের বাজনা’, ‘জন্ম’, ‘ঠাণ্ডা মাথার খুনী’,‘আসলাম ভাই’, ‘ মন ছুঁয়েছে মন’সহ আরো বেশ কিছু সিনেমাতে অভিনয় করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159005