দেশে আবারও ভূমিকম্প অনুভূত

দেশে আবারও ভূমিকম্প অনুভূত

দেশে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অধিদফতরের সহকারী পরিচালক ফারজানা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৬। প্রাথমিকভাবে ভূমিকম্পের উৎপত্তিস্থল সিকিম বলে জানা গেছে। এর আগে, বুধবার রাতেও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158957