দুই দিনের সফরে ইসরায়েলে নরেন্দ্র মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের সফরে ইসরায়েলে পৌঁছেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে তেল আবিবে অবতরণ করে তাকে বহনকারী প্লেনটি।
এই সফরে মোদি নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন এবং নেসেটে (ইসরায়েলি পার্লামেন্ট) ভাষণ দেবেন।
ভারতের প্রধানমন্ত্রী এমন একসময় ইসরায়েল সফরে গেলেন, যখন ফিলিস্তিনের গাজায় দখলদার বাহিনীর হত্যাযজ্ঞ অব্যাহত রয়েছে।
বিবিসি বলছে, উভয় দেশ প্রতিরক্ষা, প্রযুক্তি ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চাইছে, এমন এক সময়ে সফরটি অনুষ্ঠিত হচ্ছে। এ সম্পর্ক এক দশকেরও আগে মোদি ক্ষমতায় আসার পর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
এই সফর ভারতের পররাষ্ট্রনীতিকেও পরীক্ষার মুখে ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ভারত ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের বিরোধিতাকারী দেশগুলোর একটি ছিল। কয়েক দশক ধরে ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের নীতির অন্যতম কট্টর অ-আরব সমালোচকও ছিল দেশটি।